ভারত চীন বাংলাদেশ,
মায়ানমার সহ এশিয়ার অনেকগুলি দেশের বাজারে ছড়িয়ে গিয়েছে
প্লাস্টিকের ডিম৷ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে মানুষ আজ অনেক এগিয়ে৷ সেই
অগ্রগতিকে অসাধুভাবে কাজে লাগাচ্ছে এক শ্রেণীর সুবিধাভোগী মানুষ৷ ফলস্বরূপ আজকের দিনে
সমস্ত খাবারে ভেঁজাল৷ সেগুলো কৃত্রিম উপায়ে প্রক্রিয়া করে
এমনভাবে উপস্থাপনা করা করা হয়, যেন আসলের মত মনে
হয়৷ কিছুদিন আগে আমরা দেখেছি চীনে কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে তৈরী হচ্ছে নকল
বাঁধাকপি ৷ তেমনই বর্তমানে যে বিষয়টি নিয়ে ষোড়গোল চলছে তা হল প্লাস্টিকের ডিম৷
 |
| প্লাস্টিকের ডিম |
প্লাস্টিকের ডিম কি?
প্লাস্টিকের ডিম হল নকল ডিম যা কৃত্রিমভাবে
বানানো৷ সেই ডিম ভাঙলে ডিমের মধ্যে প্লাস্টিকের একটা আস্তরণ রয়েছে৷ সেটি পোড়ালে
প্লাস্টিকের মত পুড়ে যাচ্ছে৷ তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের বেশ কিছু শহরে এমন ঘটনা
ঘটেছে৷ এমনকি কলকাতায় ও পাওয়া গিয়েছে প্লাস্টিকের ডিম৷ চীন থেকে এই নকল ডিম নানা
দেশে ছড়িয়ে পড়ছে৷ এই ডিমের পুষ্টিগুণ 0 (শূন্য)৷ বরং নকল ডিমের বিষাক্ত উপাদান শরীরে
প্রবেশ করলে আমাদের শরীরে মারাত্মক প্রভাব পড়বে৷
 |
নকল ডিম
|
প্লাস্টিকের ডিম বানানো সম্ভব কি?
বিজ্ঞানীরা বলছেন সম্ভব৷ ডিমের বাইরের অংশে থাকে
ক্যালসিয়াম কার্বনেট, জিপসাম ও প্যারাফিন৷ ভিতরের অংশে থাকে সোডিয়াম
আ্যালগিনেট, জিলেটিন,
বেঞ্জোয়িক আ্যাসিড৷ নকল ডিম বানাতে ব্যবহার করা হয়
পারদ,
সিসা, প্রিজারভেটিভের মত
ক্ষতিকর জিনিসগুলি৷ নকল রং দেওয়া হয় কুসুম বানানোর জন্য।
 |
| বাঁদিকে নকল, ডানদিকে আসল |
নকল ডিম চিনবেন কিভাবে ?
আপনার একটুখানি সচেতনতা আপনাকে বাঁচাবে নকল ডিম থেকে। এগুলো খেয়াল রাখবেন-
১-নকল ডিমের কুসুম ও সাদা অংশ সুস্পষ্টভাবে আলাদা থাকে না। ডিম ভাঙা মাত্র মিশে যায়।
২-ডিমটি আলোতে ধরুন, যদি বেশি ছোপ বা ডট থাকে তাহলে সেটি নকল ডিম।
 |
| প্লাস্টিকের ডিম |
৩-নকল ডিমের পোচ বানানোর সময় কোনো আঘাত না লাগলেও কুসুম ছড়িয়ে যায়। আসল কথা নকল ডিমে পোচ বানানো যায় না।
৪-নকল ডিম আসল ডিমের চেয়ে একটু বেশীই উজ্জ্বল।
 |
নকল ডিম
|
৫-নকল ডিমের শক্ত খোলকের নীচের চামড়ার মত স্তরটি প্লাস্টিকের হয়। সহজে ছেঁড়েনা, আগুনে ধরলে পুড়ে যায়।
৬-নকল ডিমের উপর হাত বোলালে আসল ডিমের চেয়ে বেশী অমসৃণ।
৭-আসল ডিমের গন্ধ কিছুটা কাচা মাংসের মত হয়। নকল ডিমের গন্ধ আলাদা।
৮-নকল ডিম সিদ্ধ করলে খুব শক্ত হয়ে যায় ও মাটিতে পড়লে বলের মত বাউন্স করে।
 |
| নকল ডিম |
এবার থেকে ডিম কেনা, রান্না বা খাওয়ার সময় অবশ্য়ই সচেতন থাকুন আর সহজেই নকল ডিম চিনুন। লেখাটি জনস্বার্থে শেয়ার করবেন যাতে অন্য় মানুষ ও উপকৃত হন।
অনেক ধন্য়বাদ। নীচে কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। শেয়ার বাটনে ক্লিক করুন।
*******************_______________*******************_____________*************_________
আরো পড়ুুন