Wednesday, April 5, 2017

প্লাস্টিকের ডিম চিনবেন কিভাবে-How to Identify Artificial Eggs

     
   ভারত চীন বাংলাদেশ, মায়ানমার সহ এশিয়ার অনেকগুলি দেশের বাজারে ছড়িয়ে গিয়েছে প্লাস্টিকের ডিম৷ বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে মানুষ আজ অনেক এগিয়ে৷ সেই অগ্রগতিকে অসাধুভাবে কাজে লাগাচ্ছে এক শ্রেণীর সুবিধাভোগী মানুষ৷ ফলস্বরূপ আজকের দিনে সমস্ত খাবারে ভেঁজাল৷ সেগুলো কৃত্রিম উপায়ে প্রক্রিয়া করে এমনভাবে উপস্থাপনা করা করা হয়, যেন আসলের মত মনে হয়৷ কিছুদিন আগে আমরা দেখেছি চীনে কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে তৈরী হচ্ছে নকল বাঁধাকপি ৷ তেমনই বর্তমানে যে বিষয়টি নিয়ে ষোড়গোল চলছে তা হল প্লাস্টিকের ডিম৷ 

প্লাস্টিকের ডিম


প্লাস্টিকের ডিম কি
প্লাস্টিকের ডিম হল নকল ডিম যা কৃত্রিমভাবে বানানো৷ সেই ডিম ভাঙলে ডিমের মধ্যে প্লাস্টিকের একটা আস্তরণ রয়েছে৷ সেটি পোড়ালে প্লাস্টিকের মত পুড়ে যাচ্ছে৷ তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের বেশ কিছু শহরে এমন ঘটনা ঘটেছে৷ এমনকি কলকাতায় ও পাওয়া গিয়েছে প্লাস্টিকের ডিম৷ চীন থেকে এই নকল ডিম নানা দেশে ছড়িয়ে পড়ছে৷ এই ডিমের পুষ্টিগুণ 0 (শূন্য)৷ বরং নকল ডিমের বিষাক্ত উপাদান শরীরে প্রবেশ করলে আমাদের শরীরে মারাত্মক প্রভাব পড়বে৷ 

নকল ডিম
প্লাস্টিকের ডিম বানানো সম্ভব কি? 

বিজ্ঞানীরা বলছেন সম্ভব৷ ডিমের বাইরের অংশে থাকে ক্যালসিয়াম কার্বনেট, জিপসাম ও প্যারাফিন৷ ভিতরের অংশে থাকে সোডিয়াম আ্যালগিনেট, জিলেটিন, বেঞ্জোয়িক আ্যাসিড৷ নকল ডিম বানাতে ব্যবহার করা হয় পারদ, সিসা, প্রিজারভেটিভের মত ক্ষতিকর জিনিসগুলি৷ নকল রং দেওয়া হয় কুসুম বানানোর জন্য।

বাঁদিকে নকল, ডানদিকে আসল


নকল ডিম চিনবেন কিভাবে ?
আপনার একটুখানি সচেতনতা আপনাকে বাঁচাবে নকল ডিম থেকে। এগুলো খেয়াল রাখবেন-


১-নকল ডিমের কুসুম ও সাদা অংশ সুস্পষ্টভাবে আলাদা থাকে না। ডিম ভাঙা মাত্র মিশে যায়।

২-ডিমটি আলোতে ধরুন, যদি বেশি ছোপ বা ডট থাকে তাহলে সেটি নকল ডিম।

প্লাস্টিকের ডিম


৩-নকল ডিমের পোচ বানানোর সময় কোনো আঘাত না লাগলেও কুসুম ছড়িয়ে যায়। আসল কথা নকল ডিমে পোচ বানানো যায় না।


৪-নকল ডিম আসল ডিমের চেয়ে একটু বেশীই উজ্জ্বল।



নকল ডিম
৫-নকল ডিমের শক্ত খোলকের নীচের চামড়ার মত স্তরটি প্লাস্টিকের হয়। সহজে ছেঁড়েনা, আগুনে ধরলে পুড়ে যায়।

৬-নকল ডিমের উপর হাত বোলালে আসল ডিমের চেয়ে বেশী অমসৃণ।

৭-আসল ডিমের গন্ধ কিছুটা কাচা মাংসের মত হয়। নকল ডিমের গন্ধ আলাদা।

৮-নকল ডিম সিদ্ধ করলে খুব শক্ত হয়ে যায় ও মাটিতে পড়লে বলের মত বাউন্স করে।

নকল ডিম

এবার থেকে ডিম কেনা, রান্না বা খাওয়ার সময় অবশ্য়ই সচেতন থাকুন আর সহজেই নকল ডিম চিনুন। লেখাটি জনস্বার্থে শেয়ার করবেন যাতে অন্য় মানুষ ও উপকৃত হন
অনেক ধন্য়বাদ। নীচে কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না।  শেয়ার বাটনে ক্লিক করুন।

*******************_______________*******************_____________*************_________


আরো পড়ুুন




Tiger attacks man in Sundarbans